পরীমনি ও শরীফুল রাজ
ঢালিউড তারকা পরীমনি সিনেমার বাইরের কর্মকাণ্ডে যতটা আলোচিত, তেমনটা অন্য কারও ক্ষেত্রে দেখা যায়নি। প্রেম, সম্পর্ক, মামলা–কাণ্ডে তিনি সমসায়মিক অন্য অনেকের চেয়ে এগিয়ে ছিলেন। ২০২১ সালেও নানা ঘটনায় বিনোদন অঙ্গনে পরীমনি বেশ আলোচিত ছিলেন। আর চিত্রনায়ক শরীফুল রাজ ‘পরাণ’ মুক্তির পর আলোচনায় আসেন। এর মধ্যেই ‘গুণিন’ ছবিকে ঘিরে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের মাধ্যমে পরী ও রাজের পরিচয়।
তারপর অল্প সময়ে দুজন প্রেমের সম্পর্কে জড়ান। সিনেমার শুটিং করতে গিয়ে প্রেম। সিনেমা মুক্তির আগে বিয়ে, যা একেবারে গোপনই ছিল। এর মধ্যে সন্তান আগমনের খবরও ছড়িয়ে যায়। গোপনে সংসারজীবন শুরু করলেও একসময় তা প্রকাশ্যে আসে। এরপর ঘোরাফেরা, আড্ডাবাজি, হইহুল্লোড় করে দিন পার করছিলেন। পরীমনির সঙ্গে হাত ধরাধরি করে আদালত চত্বরে বেশ কয়েকবার রাজকে দেখা যায়। বিষয়টা এমন, যেন একে অন্যের জন্য জান হাজির।
শাকিব খান–অপু বিশ্বাস–শবনম বুবলী
সংসার শুরুর গোপনীয়তায় শাকিব খান ও অপু বিশ্বাস যেন বেশ কয়েক ধাপ এগিয়ে। ২০০৮ সালের ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তাঁরা দুজন সমানতালে সিনেমার শুটিং অব্যাহত রাখেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে জন্ম হয় শাকিব ও অপুর সন্তান আব্রাহাম খান জয়ের। ৯ বছর ধরে তাঁরা সংসার করলেও বিয়ের বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে কথা বলেননি।
0 Comments